সাজসজ্জা — বিউটি ও কসমেটিকস ই-কমার্স ওয়েবসাইট
কসমেটিকস, স্কিন কেয়ার আর বেবি কেয়ার পণ্যের জন্য Laravel-এ তৈরি সম্পূর্ণ বাংলা অনলাইন শপ — ফ্ল্যাশ সেল, ক্যাশ অন ডেলিভারি আর অর্ডার ট্র্যাকিংসহ।
- প্রজেক্টের ধরনবিউটি ও কসমেটিকস অনলাইন শপ
- টেকনোলজিLaravel · PHP · রেসপন্সিভ ডিজাইন
- ডিভাইসমোবাইল · ট্যাব · ডেস্কটপ

"সাজসজ্জা" একটি বিউটি ও কসমেটিকস ই-কমার্স ওয়েবসাইট, যা Laravel ফ্রেমওয়ার্কে তৈরি। স্কিন কেয়ার, মেকআপ, চুলের যত্ন, বডি স্প্রে, মা ও বাচ্চার পণ্য থেকে শুরু করে কম্বো অফার — সব ক্যাটাগরি গুছিয়ে সাজানো, যাতে ক্রেতা কয়েক সেকেন্ডেই পছন্দের পণ্য খুঁজে পায়।
পুরো সাইট বাংলায়, আর মোবাইলে অ্যাপের মতো ব্যবহার করা যায় — নিচে হোম, ক্যাটাগরি, কার্ট, শপ আর লগইনের মেনু থাকে। প্রোডাক্ট পেজে ছাড়ের হিসাব, ভ্যারিয়েন্ট (রং/সাইজ/প্যাকেট) আর "অর্ডার করুন" বাটন একসাথে থাকায় ক্রেতা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।
অর্ডার দিতে শুধু নাম, মোবাইল নম্বর আর ঠিকানা লাগে — ক্যাশ অন ডেলিভারি, কুপন আর ডেলিভারি চার্জ নিজে থেকেই হিসাব হয়। অর্ডারের পর ক্রেতা নিজেই "অর্ডার ট্র্যাক" পেজ থেকে অবস্থা দেখতে পারে।
ওয়েবসাইটের মূল ফিচার
স্কিন কেয়ার, মেকআপ, চুলের যত্নসহ সব ক্যাটাগরি এক ক্লিকে
ক্যাম্পেইন আর ডিসকাউন্ট সবার আগে চোখে পড়ে
ছাড়ের শতাংশসহ আলাদা সেকশন
রং, সাইজ, প্যাকেট — ক্রেতা নিজে বেছে নেয়
ছবি গ্যালারি, ভিডিও, সাশ্রয়ের হিসাব, প্রোডাক্ট কোড ও স্টক
নাম, মোবাইল আর ঠিকানা দিলেই অর্ডার
ডেলিভারি চার্জ নিজে থেকেই যোগ হয়
ক্রেতা নিজেই অর্ডারের অবস্থা দেখে
বিক্রির পরের সার্ভিসও গোছানো
যারা চ্যাটে অর্ডার দিতে চান তাদের জন্য
মোবাইলে অ্যাপের মতো অভিজ্ঞতা
প্রিয় ব্র্যান্ডের পণ্য আলাদা করে দেখা যায়
আপনার ব্যবসার জন্যও এমন ই-কমার্স ওয়েবসাইট চান?
ডেমো দেখে পছন্দ হলে জানান — আপনার তথ্য, রং আর লোগো দিয়ে সাজিয়ে লাইভ করে দেব।
